বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্টে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বাঞ্ছারামপুর উপজেলার ইটাখোলা-আকানগর সড়কে থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সিদ্দিকুর রহমান নামে এক যুবককে একটি দেশীয় এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তিনি নবীনগর উপজেলার বরাইল এলাকার আতিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সিদ্দিকুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, অমিত (২৩), পিতা বাতেন মিয়া, গ্রামের বাড়ি নতুন মুক্তারামপুর, নবীনগর এবং লিমন (১৯), যার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সদস্য। তারা বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী, পাহাড়িয়াকান্দি ও আকানগর এলাকায় মোটরসাইকেলযোগে ঘোরাফেরা করে মোটরসাইকেল ও অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *