ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সাথে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীরা অযথা ঢাকামুখী না হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আধুনিক, যুগোপযোগী ও উন্নয়নমুখী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজ জেলাতেই মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হবে।

এ সময় শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি,যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন হিসেবে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সার্বিক পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন অধ্যক্ষ।

সৌজন্য সাক্ষাৎকালে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং মোহাম্মদ সাবের হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাঈদ আব্দুল্লাহ হিমু, আহমদ আব্দুল্লাহ খান জুবায়ের, শাহিন আহমেদ, ইব্রাহিম জয়, ইয়াসিন আরাফাত সিরাজীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *