বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজী পাড়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কাজী পাড়াস্থ ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’র একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:রাজিব বণিক (৪১): পিতা- মৃত রাখাল বণিক, সাং- লাউফতেহপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মোঃ ইয়াছিন বাবু (৩২): পিতা- মৃত ফিরোজ খান, সাং- শেরপুর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।মোঃ শাহিন সরকার (৪৮): পিতা- মৃত মাহতাব উদ্দিন সরকার, সাং- কাজী পাড়া, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মোঃ রোমান শাহ (৪৭): পিতা- মৃত ইউসুফ আলী শাহ, সাং- কাজী পাড়া, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, সোর্স মারফত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে, কাজী পাড়ার ওই অফিসে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। রাত ৯টা ৩০ মিনিটে প্রাপ্ত এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় রাত ৯টা ৪৫ মিনিটে চারজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করত। বিভিন্ন লোককে 9xlive.bet এবং 3wickets অ্যাপস ব্যবহারে উদ্বুদ্ধ করে কমিশন হাতিয়ে নিত এবং সংগৃহীত অর্থ মূল এজেন্টের কাছে পাঠাত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।