ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার।

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অপরজন হলেন মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূইয়ার ছেলে মোঃ সারোয়ার হোসাইন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সক্রিয়কর্মী৷

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শহরের পাইকপাড়া এলাকা থেকে মো. ইকবাল হোসেনকে এবং রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা ও যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *