ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় অভিযানের টের পেয়ে চার থেকে পাঁচজন পালিয়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে এসআরবি-৯ সিপিসি-১-এর একটি আভিযানিক দল সদর থানার কালিবাড়ি মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পায় যে, পুনিয়াউট রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে রাত ৯টা ১৫ মিনিটের দিকে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা একটি দেশীয় তৈরি এসএস পাইপ ও লোহার বর্ষা-কুঠার এবং তিনটি সিলভার রঙের স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলার জালাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৫), পুনিয়াউটের শামসু মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৪) এবং টাঙ্গাইলের গোপালপুর থানার কাজী বাড়ির নাছির উদ্দিনের ছেলে বেল্লাল মিয়া (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুযোগ বুঝে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলরত যানবাহন এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এসআরবি-৯ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি (পেনাল কোড) ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *