নবীনগরে বিউটি পার্লারে মিললো পিস্তলসহ জাল টাকা

নিজস্ব প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে  বিপুল পরিমাণ জাল টাকা, পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলা সদরের আদালত পাড়া এলাকায় বউ সাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ। এসময় একটি ব্যাগে নগদ ১০ লাখ ১৮ হাজার টাকা, একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ব্যাগে থাকা টাকা গুলো নকল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মালিক সহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে এসব জাল টাকা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, ঘটনার পর পর তদন্তে নেমেছে পুলিশ। এসময় সিসি ক্যামেরায় ফুটেজে এক নারীকে টাকাসহ উদ্ধার হওয়া ব্যাগটি নিয়ে রিকশা থেকে নামতে দেখা গেছে। পরে ফিরে যাওয়ার সময় তার কাছে ব্যাগটি ছিল।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, ওই নারীকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মুখে মাস্ক ছিল। তাকে সনাক্ত করার কাজ চলছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *