কসবায় শিক্ষক দিবসে উৎসবের আমেজ, র‍্যালি ও আলোচনায় প্রাণের ছোঁয়া।

জহির শাহ্ | বিজয়নগর প্রতিনিধি |

“শিক্ষকই জাতির আলো”— এই স্লোগানে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যেন সকাল থেকেই রঙিন সাজে সেজে ওঠে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায়।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন এবং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, বিষ্ণাউরি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল ফায়েজ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস এবং কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাকসিমুল হাসান আকিব।

বক্তারা বলেন, “শিক্ষক শুধু পাঠদাতা নন—তিনি সমাজ পরিবর্তনের কারিগর, জাতি গঠনের স্থপতি।” তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও শিক্ষকদের ঐক্যের আহ্বানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় দিবসের কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *