নিজস্ব প্রতিনিধি,
অদ্য ২০/১০/২০২৫খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজার ২০ গজ পূর্ব দিক হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। রহমত আলী (৩৮)
পিতা: মোঃ ফয়েজ আলী
মাতা: মনোয়ারা বেগম
গ্রাম- দক্ষিণ ভোরদেহ, ওয়ার্ড নং-০৬)
থানা- কোম্পানীগঞ্জ
জেলা-সিলেট
২। মোঃ রাসেল (২১)
পিতা: মোঃ খোরশেদ মিয়া
মাতা- আনোয়ারা বেগম
গ্রাম- কাঠালবাড়ি (ওয়ার্ড নং-০৭)
থানা- কোম্পানীগঞ্জ
জেলা -সিলেট
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।