মোঃ রাকিব মোল্লা,আশুগঞ্জ প্রতিনিধি
আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি চোরাচালানকৃত সিগারেটসহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আশুগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিলভার রঙের মাইক্রোবাস আটক করে। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ৭৮৫টি বাক্সে মোট ৭,৮৫০ প্যাকেটের ১,৫৭,০০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—
১. মোঃ সামিউল ইসলাম প্রকাশ সুজন (২০), পিতা- শাহিদুল ইসলাম, মাতা- মনোয়ারা বেগম, সাং- ইসলাম নগর।
২. মোঃ সাগর আলী (৪০), পিতা- আব্দুল জব্বার, মাতা- রাবেয়া খাতুন, সাং- বড়উলিয়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
৩. মোঃ ফজলুল হক (৩২), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা- মৃত মর্জিনা আক্তার, সাং- ১৮৫/৪/এ খিলগাঁও তিলপা পাড়া, থানা- খিলগাঁও, ডিএমপি ঢাকা।
আশুগঞ্জ থানার ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে এবং চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।