নিজস্ব প্রতিনিধি
০৩/১১/২০২৫ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ গোলচত্বর হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ নিয়াজ (২৪)
পিতা- মারুফ মিয়া
মাতা- বিলকিস বেগম
সাং-নোয়াবাদী
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
২। মোঃ ইব্রাহিম খলিল (৪৮)
পিতা-মৃত মোসলেম উদ্দিন
মাতা- বিবি খোদেজা
সাং- শাহআলী বাগ
থানা- মিরপুর, ঢাকা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।