মোঃ সেলিম রেজা,স্টাফ রিপোর্টার
০৪/১১/২০২৫ খ্রি. ০৯.১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ব্রাহ্মনবাড়িয়া রেলষ্টেশন এলাকায় কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রয় করার সময় ০৩ জন কালোবাজারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা বেশ কিছু ট্রেনের টিকিট, টিকিট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। শুক্কুর মিয়া (৩০)
পিতা-আকবর মিয়া
মাতা-মৃত জহুরা খাতুন
সাং-কাজীপাড়া
বর্তমান সাং-উত্তর মৌড়াইল
২। আব্দুল হাকিম (৪৫)
পিতা-দানু মিয়া
মাতা-সাজেদা বেগম
সাং-বিয়াল্লিশ্বর
৩। মোঃ কালু মিয়া (৪০)
পিতা-মৃত সাচ্চু মিয়া
মাতা-কোহিনুর বেগম
সাং-সরকারপাড়া
বর্তমান সাং-উত্তর মৌড়াইল
সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।