নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল) এমপির সাথে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান।

নিজস্ব প্রতিনিধি 

আজ ১০ মে রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্যের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এমপির বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সংকটের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্যাস সংকট নিরসন আন্দোলনের সমন্বয়কারী শেখ মোঃ হাফিজুল্লাহ হাফিজ। এবং স্মারকলিপি পাঠ করেন গ্যাস সংকট নিরসন আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক, শেখ আরিফ বিল্লাহ আজিজী।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজুল্লাহ (হাফিজ), জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ, গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখপাত্র হাসানুর রহমান উবাইদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ (মামু আরিফ), নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আলহাজ সাদেকুল ইসলাম, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই” এর সভাপতি মাহ্ফুজুর রহমান (পুষ্প), যুবনেতা গিয়াস উদ্দিন, আফজালুর রহমান রিপন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মোহাম্মদ সাবের হোসাইন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাদাত, এরশাদ, মাওলানা ইফতেখার জামিলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *