স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকা থেকে মো. আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সেফ পাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করতো। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ আব্দুল্লাহর পরিচয়, নাম মো. আব্দুল্লাহ, বয়স ১২ বছর। তার বাবার নাম হুমায়ুন মিয়া, তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তাদের বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুন্সেফ পাড়া এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ফোন নম্বর: ০১৮৬৬-৭৪১৭৬৬।
আব্দুল্লাহর সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। একটি শেয়ারও নিখোঁজ শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে।