ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডস কোম্পানির চার কর্মচারী বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজিএফসিএলের এক কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছনার ঘটনায় অসদাচরণের অভিযোগে মঙ্গলবার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া চারজনই বিজিএফসিএলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) পদধারী নেতা। তাঁরা হলেন বিজিএফসিএলের তিতাস গ্যাসক্ষেত্রের (দক্ষিণ) বিভাগের অপারেটর-১ (প্ল্যান্ট) মো. জামাল হোসেন, তিতাস গ্যাসক্ষেত্রের অপারেটর-১ (প্ল্যান্ট) মো. শাহনুর আলম, পুরকৌশল বিভাগের মো. মমিনুল ইসলাম, তিতাস গ্যাসক্ষেত্রের তিনটি মূল্যায়ন-কাম উন্নয়ন প্রকল্পের ফোরম্যান (চালক) মো. মোস্তাক আহমেদ। এঁদের মধ্যে মোস্তাক বিজিএফসিএলের সিবিএর সহসাংগঠনিক সম্পাদক, মমিনুল সমাজকল্যাণ সম্পাদক, জামাল মহিলাবিষয়ক সম্পাদক এবং শাহনুর তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *