ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে খোলা তেল বিক্রি: ভূইয়া ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় অবৈধভাবে খোলা তেল বিক্রির দায়ে ‘মেসার্স ভূইয়া ফিলিং স্টেশন’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার (০৭ এপ্রিল) বিকাল ৪.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনটি (প্রোপাইটর: আমজাদ মিয়া) দীর্ঘদিন ধরে অবৈধভাবে খোলা তেল বিক্রি করে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং প্রতিষ্ঠানটির মালিক নিজের অপরাধ স্বীকার করে নিলে তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূতভাবে খোলা তেল বিক্রি দণ্ডনীয় অপরাধ এবং এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও তিনি জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *