আশুগঞ্জে ১৯১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার,অটোরিকশা জব্দ।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
আজ ০৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক ০৯:১০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার সহদেবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রানা (২৪) এবং একই উপজেলার হাটিঙ্গা গ্রামের কালা মিয়ার ছেলে মোঃ সবুজ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ১৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম অনুযায়ী মাদক ও অটোরিকশাটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *