তেজগাঁও ক্লাবের উপদেষ্টা হলেন আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া।

তেজগাঁও ক্লাবের উপদেষ্টা হলেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। আজ ২০ এপ্রিল ২০২৫ রবিবার রাজধানীর তেজগাঁয়ের থাই চি রেস্টুরেন্টে এই আলোচনা সভায় তাকে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের উপদেষ্টা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, তেজগাঁও ক্লাবের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও তেজগাঁও ক্লাবের উপদেষ্টা কবির আহমেদ ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ নিউজের প্রকাশক দেলোয়ার হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, ক্লাবের দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মানজুরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আবু হামজা , মোঃ সামিউল্লাহ, ক্লাবের খেলোয়ারসহ আরও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

আলোচনা সভায় বক্তারা ক্লাবের ভিশন ও মিশন নিয়ে আলোচনা করেন। তারা যুবসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *