বিজয়নগরে শিক্ষিকার উপর হামলা ও লুটপাটের অভিযোগ।

বিজয়নগরে তুচ্ছ বিষয়কে কেদ্র করে এক শিক্ষিকা ও তার পরিবারের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে

বৃহষ্পতিবার রাত ১১টার দিকে সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সাতগাঁও মডেল স্কুলের শিক্ষিকা তাহমিনা বেগমের স্বামী আজিজুল ইসলামের সাথে প্রতিবেশী হেলাল উদ্দিনের পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল।

এই বিরোধকে কেন্দ্র করে হেলালের পরিবারের লোকজন রাতে শিক্ষিকা তাহমিনার ঘরে হামলা করে তাহমিনা সহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করে এসময় ঘরে থাকা কয়েক লক্ষ টাকার স্বর্নালংকার সহ মালামাল লোট করে নিয়ে যায় । এসময় শিক্ষিকার মেয়ে ফেসবুক লাইভে বাচাঁর আকুতি করে এবং ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।পরে আহতরা পুলিশের সহায়তায় বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নেয়।এব্যাপারে বিজয়নগর থানার ওসি মো: শহিদুল হক বলেন,জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।গতকাল বৃহষ্পতিবার রাতে এ নিয়ে পরিবারের লোকজন উঠান বৈঠক করে বিষয়টির মিমাংশা করতে পারে নাই।পরে রাতে সবাই যাওয়ার পরে হেলালের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদের আহত করে।এনিয়ে শিক্ষিকার পরিবার থানায় অভিযোগ দিয়েছেন।তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *