ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (২০) ও পারভেজ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেল আরোহী পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *