ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ: আহত ৩০

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ প্রায় ৩০ জন আহতের খবর পাওয়া গেছে । এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার খাদুরাইল গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে গত রবিবার রাতে তাদের মধ্যে প্রথম দফায় মারামারি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে প্রায় ৩০ জন আহত। আহতরা উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে । পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন ।

এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের গ্রুপের মধ্যে মারামারি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *