ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদ্যসাবেক চেয়ারম্যান মো. বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতাঃ

সোমবার (৫ মে) রাতে জেলা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. বিল্লাল মিয়া (৪৭) জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে মো. বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *