ব্রাহ্মণবাড়িয়াতে বাস চাপায় তিনজন নিহত।

 নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাসচাপায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর উপজেলার লাপাং এলাকার হযরত আলীর ছেলে আবুল কাশেম, একই উপজেলার নারায়নপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভোরে যাত্রীবাহী অটোরিকশাটি কুমিল্লার কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *