ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিনিধিঃ

ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৯ সালে ৫ মে পথ চলা শুরু হয় প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম হৃদয়ের হাত ধরে। হাটি হাটি পা পা করে আজ ১১ জুন ২০২৫ সালে ৬বছর পূর্ণ হয়েছে। ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি ৫মে ২০১৯ সাল থেকে ১১জুন ২০২৫ সাল পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ২৫০০ ব্যাগ রক্তদান করেছে। এবং প্রায় ৮০০০ সাধারণ মানুষ,স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে।

তাছাড়া সামাজিক মানবিক যেকোনো পরিস্থিতিতে এগিয়ে যাই ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি। বন্যার্ত মানুষের সাহায্য ও শীতার্ত মানুষকে কম্বল বিতরণ,দেশকে মাদক মুক্ত করতেও তাদের রয়েছে নানান পদক্ষেপ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, জনাব ওয়াকিল হোসেন স্বপন ( সম্মানিত শিক্ষক ঘোলখার রানিখার উচ্চ বিদ্যালয়)
সভাপতি ছিলেন, জনাব আশরাফ উজ্জামান ফারহাদ ভূইয়া
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডঃ কবির আহমেদ ভূইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাফায়েত হোসেন বেপারী, প্রফেসার জনাব মোঃ জয়নাল আবেদিন, জনাব আব্দুর রউফ ভূইয়া ( প্রধান শিক্ষক ঘোলখার রানিখার উচ্চ বিদ্যালয়), জনাব এমরান ভূইয়া ( সম্মানিত উপদেষ্টা উক্ত সংগঠন), জনাব ইনছান ভূইয়া ( মেম্বার ৬ নং ওয়ার্ড ঘোলখার), জনাব ফয়েজ চৌধুরী, জনাব, নজরুল ইসলাম ভূইয়া, জনাব, তানভীর ভূইয়া, জনাব বকুল মিয়া সহ
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘোলখার যুব সমাজের সদস্য জনাব শফিক মিয়া, জনাব রামীন মুন্সী, জনাব আশিক ভূইয়া, জনাব শামীম ভূইয়া, জনাব, রাজু ভূইয়া।

এতে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা জেলার মোট ২৪ টি সংগঠন এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সকল সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

রফিকুল ইসলাম হৃদয় ( প্রতিষ্ঠাতা পরিচালক,ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি) বলেন,
আমাদের ‘ঘোলখার ব্লাড ডোনার সোসাইটি’-এর নিবেদিত সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ,আপনাদের সবাইকে জানাই আমাদের এই গর্বিত আয়োজনে—ঘোলখার ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

আজকের এই দিনটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং এটি ছয় বছরের একটি সাহসী, মানবিক ও অদম্য যাত্রার প্রতিচ্ছবি। যে যাত্রায় আপনাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আমরা গর্বিত, কারণ এই সংগঠন শুধু রক্ত দেয় না—এই সংগঠন ভালোবাসা দেয়, জীবন বাঁচায়, আশা ফিরিয়ে আনে।

আজকের এই আয়োজন আমরা সাজিয়েছি আলোচনা, সম্মাননা আর কিছু আবেগঘন মুহূর্ত দিয়ে—যা আপনাদের সকলের ভালোবাসা ও অংশগ্রহণেই সার্থকতা পেয়েছে।

 

আপনাদের প্রাণবন্ত উপস্থিতিই আমাদের প্রেরণা। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা চেয়েছি আপনাদের পাশে পেয়ে, আপনাদের সম্মান জানাতে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *