স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাইনুল ইসলাম,অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই এলাকায় সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মামলায় কুট্রা পাড়া এলাকার মৃত মোশারফ হোসেন (ওরফে মুছা মিয়া) এর ছেলে মোঃ ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, মোঃ ইসলাম বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সরাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক (৫) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
অনুসন্ধানে জানা যায় , দীর্ঘদিন ধরে তিনি উক্ত পদ ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে। এই স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইসলাম,এমনকি বেশিরভাগ সময় মাদক সেবনে মগ্ন থাকে।

মোঃ ইসলাম মূলত সরাইল উপজেলার বাসিন্দা হলেও বন্ধু-বান্ধব সূত্রে নাটাই এলাকায় যাতায়াত করতেন। সেখানেই তিনি সম্প্রতি সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সরাসরি অংশগ্রহণ ও সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

এছাড়াও, অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে মোঃ ইসলাম. উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিক ঠাকুরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক সেবনের বন্ধু-বান্ধব মহল গড়ে তুলেন।

এমনকি, থানার সোর্স হিসেবে নিজের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি দিয়ে থাকেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *