ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারিকে শোকজ।

প্রায় দেড়শ বছরের পুরানো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রায় একশ কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে।জানাযায়, যথাসময়ে অফিসে না আসার কারণে তাদের শো-কজ করা হয়েছে।আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের গ্রহনযোগ্য জবাব দেওয়ার নির্দেশনা  রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শংকর কুমার বিশ্বাস জানান,গতকাল বুধবার সকাল ৯টায় অফিসে এসে দেখা যায় পৌরসভার কোন কর্মকর্তা কর্মচারী অফিসে নেই।পৌর কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯২ এর ৪০(ক) এবং ৪০(খ) অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে।কিন্তু কর্তৃপক্ষের বিনা অনুমতিতে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকার কারনে আজ বৃহস্পতিবার  দুপুরে তাদের বরাবরে শো-কজ পত্র দেয়া হয়।শোকজের জবাব পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি  জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *