ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যানকে অপসারণ।

সরাইল প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তাঁরা দলের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তাঁরা একাধিক হত্যা মামলার আসামি হয়ে আত্মগোপনে আছেন।

দায়িত্ব থেকে অপসারিত দুজন হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম এবং শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা সাড়ে ১০ মাস ধরে এই দুই ইউপির চেয়ারম্যান নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত। উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা, মাসিক আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ সভায় তাঁরা অনুপস্থিত ছিলেন। তাঁদের কোনো প্রতিনিধিও এসব সভায় যোগ দিচ্ছিলেন না। ২৩ জুন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সই করা এক পত্রের মাধ্যমে শাহবাজপুর ইউপির প্রশাসকের দায়িত্ব দেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মুমিন হোসেন ভূঁইয়াকে আর শাহজাদাপুর ইউপির দায়িত্ব দেন একই ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। তাঁদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দায়িত্ব পাওয়া ব্যক্তিরা শাহবাজপুর ইউপিতে আজ বৃহস্পতিবার থেকে আর শাহজাদাপুরে আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন করবেন

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *