টাকা সহ হারানো মানিব্যাগ ফিরিয়ে দিলেন এক যুবক, এলাকায় প্রশংসার ঝড়।

নাসিরনগর, ,ব্রাহ্মণবাড়িয়াঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক যুবক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটি মানিব্যাগ, যার ভেতরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, তা সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন।

জানা যায়, উপজেলার ভুবন এলাকায় শুক্রবার (১ লা আগষ্ট ) দুপুরে রাস্তার পাশে একটি মানিব্যাগ কুড়িয়ে পান মুনতাসির রেজা (২৪) নামে এক যুবক। পরে ব্যাগটি খুলে তিনি ভেতরে খুচরা কিছু টাকা সহ প্রায় ৩০/৪০ হাজার টাকা ও কিছু কাগজ দেখে মালিক শনাক্ত করার চেষ্টা করেন এবং একটি সিম কার্ডের ষ্টিকার দেখতে পান। সেই সিমকার্ডের উল্লেখ করা মোবাইল নম্বরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তা ফেরত দেন।

ব্যাগের মালিক মিজানুর রহমান নুরপুর কোনারবাড়ি জামে মসজিদের ইমাম। তিনি জানান,একটি বিয়ের আমানত হিসেবে টাকাগুলো আমার কাছে জমা ছিলো। ব্যাগটি হারিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। মুনতাসির ভাই যেভাবে তা খুঁজে বের করে আমাকে ফিরিয়ে দিয়েছেন, তা সত্যিই বিরল উদাহরণ। আমি কৃতজ্ঞ।”

ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুনতাসির রেজার সততা ও মানবিকতাকে ঘিরে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই বলছেন, এখনো সমাজে ভালো মানুষ আছে বলেই আশার আলো টিকে আছে।
মুনতাসির রেজা নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের সোয়াব রাজার ছেলে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *