সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে ৪জন নিহত।

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রামপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরে দুটি মোটরমাইকেল মুখোমুখি সসংঘর্ষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিক্সাটি এসে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্তলেই ৪ জনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকাবাসী ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

One thought on “সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে ৪জন নিহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *