সাংবাদিকদের ঐক্য ও অধিকার রক্ষায় যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব’

জহির শাহ্,বিজয়নগর প্রতিনিধিঃ

সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত অধিকার এবং ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি)।

গত ১ আগস্ট গঠিত হয় সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি। দায়িত্ব গ্রহণের পর সভাপতি ও সাধারণ সম্পাদক একে একে তাঁদের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন মাহদী বলেন,

> “সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু দুঃখজনকভাবে এখনো দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকরা নানা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। মাঠ পর্যায়ের সাংবাদিকদের পাশে দাঁড়ানোর স্বপ্ন থেকেই এই সংগঠনের সূচনা। আমরা চাই, এই সংগঠন যেন নির্যাতিত সাংবাদিকদের পাশে প্রতিরোধী শক্তি হিসেবে দাঁড়ায়।”
সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান চৌধুরী বলেন,

> “বিইউপিসি শুধু একটি সংগঠন নয়, এটি হবে একটি নৈতিক প্রতিশ্রুতির মঞ্চ। অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা সত্য, সাহসিকতা ও দায়বদ্ধতায় বিশ্বাসী সাংবাদিকতার ঝাণ্ডা উড়াবো। সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত উৎকর্ষই হবে আমাদের মূল লক্ষ্য।”

নবগঠিত কমিটির সদস্যরা হলেন:

১. সভাপতি: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)
২. সহ-সভাপতি: মোঃ শহীদ হাসান (মিরপুর, ঢাকা)
৩. সাধারণ সম্পাদক: শেখ রায়হান চৌধুরী (সাভার, ঢাকা)
৪. সহ-সাধারণ সম্পাদক: ইমান আলী (শাহবাগ, ঢাকা)
৫. যুগ্ম সাধারণ সম্পাদক: অভিশেখ চন্দ্র রায় (ঠাকুরগাঁও)
৬. সাংগঠনিক সম্পাদক: এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ (চাঁদপুর)
৭. সহ-সাংগঠনিক সম্পাদক: জহির শাহ্ (বিজয়নগর)
৮. প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ হাবিব (ঠাকুরগাঁও)
৯. ধর্ম বিষয়ক সম্পাদক: মুহাম্মদ এরশাদুল ইসলাম (বরগুনা)
১০. দপ্তর সম্পাদক: মো. নাহিদুর রহমান শামীম (মানিকগঞ্জ)
১১. নারী ও শিশু বিষয়ক সম্পাদক: অজান্তা ইসলাম লামিয়া (পটুয়াখালী)
১২. সাংস্কৃতিক সম্পাদক: ফাহমিদা ফিরোজ (ফেনী)
১৩. সাহিত্য বিষয়ক সম্পাদক: রিয়াজুল হক সাগর (রংপুর)
১৪. শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক: মো. নাহিদুল ইসলাম নাঈম (সিলেট)
১৫. সমাজকল্যাণ সম্পাদক: মোঃ মনির হোসেন (ঠাকুরগাঁও)
১৬. তথ্য ও গবেষণা সম্পাদক: ইয়াছিন চৌধুরী (নিবিড়) (নাসিরনগর)
১৭. ক্রীড়া সম্পাদক: আকাশ দাশ সৈকত (সীতাকুণ্ড, চট্টগ্রাম)
১৮. আইন বিষয়ক সম্পাদক: মোঃ খালিদ হাসান নিশাদ (ময়মনসিংহ)

সংগঠনটি আশা প্রকাশ করেছে, এই নবীন নেতৃত্ব জাতির প্রতিটি প্রান্তে সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *