নাসিরনগরে রাতের আঁধারে যুবককে অপহরণের পর হত্যা।

বিশেষ প্রতিনিধি মোঃ শরিফ মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম মোঃ রহমান মিয়া (৩০)। তিনি ওই গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে রহমান মিয়াকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাস্তার পাশে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শোকাহত গ্রামবাসী এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সমাজে এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এলাকাবাসী নাসিরনগর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নিহত রহমান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, প্রশাসনের যথাযথ পদক্ষেপের মাধ্যমে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *