ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিশেষ প্রতিনিধি, মো: সোবেল মিয়া

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল উত্তরপাড়া পুরাতন চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ছাফিল উদ্দিন ও মোহিদ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসার উদ্দেশ্যে দরবার বসে। দরবার শেষে উভয়পক্ষ উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আমীর আলী গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায় এর আগে ব্যাগ বানানো নিয়ে ঢাকায় শাকিল ও সুজন নামে দুইজনের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে ১৯ সেপ্টেম্বর এলাকায় মারামারি হয়। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং ১৪(০৯)২৫)।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মোঃ নজরুল ইসলাম হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে ঘটনার পরপরই নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *