আখাউড়া থানা কতৃক মাদক ব্যাবসায়ি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি,

আখাউড়া থানা পুলিশ কর্তৃক ৯৩০ (নয়শত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ (সত্তর) বোতল স্কফ সিরাপসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার:

অদ্য ০৬/১০/২০২৫ খ্রি. রাত ০৩.২০ ঘটিকায় আখাউড় থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন ১নং মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর দক্ষিনপাড়া হতে ১ জন মাদক কারবারী কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৯৩০(নয়শত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ (সত্তর) বোতল স্কফ সিরাপ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

মোঃ আশিক মিয়া(১৯)
পিতা-সোহাগ মিয়া
মাতা-রুবিনা আক্তার
সাং-ভাদুঘর (নিজামত বাড়ি)
থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *