*রায়হান আহমদ: মানবতা ও শিক্ষার এক নিবেদিতপ্রাণ পথিক।

নিজস্ব প্রতিনিধি,

সমাজে ইতিবাচক পরিবর্তন আনার দৃঢ় সংকল্প নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি রায়হান আহমদ। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামে। একেবারে সাধারণ এক গ্রামীণ পরিবেশ থেকে উঠে আসা এই মানুষটি অসাধারণ সব কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে।

২০১৬ সাল থেকেই তিনি শিশু ও নারী শিক্ষার প্রসার, মানবাধিকার সুরক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁর উদ্যোগে শত শত সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়েছে।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি তিনি প্রতিষ্ঠা করেন “বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ”, যার মাধ্যমে দেশব্যাপী মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রম এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই সংগঠনটি ইতোমধ্যে সারাদেশে সাড়া ফেলেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, রায়হান আহমদ নিজ উদ্যোগে ৪০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করেছেন, যা বাংলাদেশের বেসরকারি উদ্যোগে একটি ব্যতিক্রমী নজির। স্কুলড্রপআউট, পথশিশু ও দারিদ্র্যপীড়িত শিশুদের মাঝে তিনি শিক্ষা ছড়িয়ে দিয়ে সমাজে আলোর দিশা দেখিয়েছেন।রায়হানের বিশ্বাস, “শিক্ষা শুধু জ্ঞান নয়, এটা সমাজ গড়ার হাতিয়ার।” তাই তিনি শিক্ষা ও মানবতার এই যাত্রাকে আরও বিস্তৃত করতে চান দেশের প্রতিটি প্রান্তে।
তার কর্মকাণ্ড আমাদের মনে করিয়ে দেয়, এক জন মানুষের উদ্যোগেও সমাজ বদলে যেতে পারে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *