মোঃ শরিফ মিয়া,বিশেষ প্রতিনিধি
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সরকারি কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে “Students of Sarail Government College” নামের ফেসবুক গ্রুপ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মৃধা আহমেদ কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শহিদুল ইসলাম মামুন,
বাংলা বিভাগের প্রভাষক জনাব জামিল ফোরকান ও জনাব ফাহমিদা আক্তার,
ইংরেজি বিভাগের প্রভাষক জনাব কাজী খাদিজা আক্তার,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাইফুদ্দিন,
এবং ইতিহাস বিভাগের প্রভাষক জনাব আ. ফ. ম. দেলোয়ার পাবেলসহ কলেজের আরও অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোস্তাক আহমেদ।
এবারের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলেন নাদিয়া আক্তার লিমা ও মারিয়া জাহান বর্ষা।
তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রিন্সিপাল মহোদয় সহ উপস্থিত শিক্ষকবৃন্দ।
গ্রুপের অ্যাডমিন মোঃ শরিফ মিয়া, যিনি নিজেও সরাইল সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে প্রবাসে আছেন, বলেন—
“রেজাল্টের পরপরই আমি সিদ্ধান্ত নিই, এবারের ফলাফল তুলনামূলকভাবে কঠিন হলেও যারা নিজেদের মেধা ও পরিশ্রমে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের এই সাফল্যকে আমরা সম্মান জানাতে চাই।
আমি নিজেও এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ব অনুভব করি।
তাদের এই সম্মাননা যেন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে—এই কামনাই করি।
আমি চাই এমন আয়োজন প্রতি বছর আরও বড় আকারে হোক, যেন সরাইল সরকারি কলেজ শিক্ষার মানে আরও এগিয়ে যায়।”
নাদিয়া আক্তার লিমা বলেন—
“আজকের এই সম্মাননা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।
কলেজের শিক্ষকদের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।
আমি ধন্যবাদ জানাই Students of Sarail Government College ফেসবুক গ্রুপকে, যারা এমন সুন্দর একটি আয়োজন করেছে।
এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, যেন ভবিষ্যতেও আরও ভালো কিছু করতে পারি।”
অন্যদিকে মারিয়া জাহান বর্ষা বলেন—
“এই অর্জনের পেছনে আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রম ও দিকনির্দেশনা রয়েছে।
আজকের এই সম্মাননা আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে।
আমি গ্রুপের অ্যাডমিনসহ পুরো টিমকে ধন্যবাদ জানাই, যারা প্রবাসে থেকেও কলেজের শিক্ষার্থীদের পাশে থেকে এমন উদাহরণ সৃষ্টি করেছেন।
আমি বিশ্বাস করি, এই ছোট আয়োজন একদিন বড় অনুপ্রেরণায় পরিণত হবে এবং ভবিষ্যতের শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নেবে।”
প্রধান অতিথি অধ্যক্ষ জনাব মৃধা আহমেদ কামাল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“সাফল্য কোনো একদিনের বিষয় নয়।
নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।
তোমরা যারা আজ এই সম্মাননা পেয়েছ, মনে রেখো—এটাই শেষ নয়, বরং শুরু।
এখন থেকেই লক্ষ্য স্থির করে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে।
মোবাইল ও সময় অপচয়ের অভ্যাস থেকে দূরে থাকতে হবে, তাহলেই তোমাদের সাফল্য টেকসই হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।