মোঃ সেলিম রেজা স্টাফ রিপোর্টার
আশুগঞ্জে বিপুল পরিমাণ ইয়া’বাসহ এক মা’দক কারবারিকে গ্রে’ফতার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ৩ হাজার ২০০ (তিন হাজার দুইশত) পিস ই’য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভি’যান চালিয়ে তাকে গ্রে’ফতার করে পুলিশ।গ্রে’ফতারকৃত আ’সামির নাম আমির হোসেন (৩৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার লোহার মোল গ্রামের মৃ’ত লিয়াকত আলী ও রিনা বেগমের ছেলে।আশুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভি’যান চালায়। এ সময় মা’দক কারবারি আমির হোসেনকে আ’টক করে তার হেফাজত থেকে ৩২০০ পিস ইয়া’বা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়া’বা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।ঘটনার পর আশুগঞ্জ থানায় একটি মা’দক মামলা দায়ের করা হয়েছে।
