জেলা তথ্য অফিস ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি

জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ১৬/১১/২০২৫ তারিখ রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে নারী সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শামসুর রহমান-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল আজীজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বাঞ্ছারামপুর: আমিনুল ইসলাম, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্ট সেন্টার, বাঞ্ছারামপুর: মোঃ এনামুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সভাপতি (এডহক) চরশিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেলিম রেজা, প্রধান শিক্ষক, চরশিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

প্রধান অতিথি-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান বলেন মাদক হলো এমন রাসায়নিক দ্রব্য যা শরীরে প্রবেশ করার পর স্নায়বিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং বারবার গ্রহণে আসক্তি তৈরি করে। মাদক সেবন ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে এবং সামাজিক অবক্ষয় ঘটায়। মাদকের অপব্যবহারের কারণে অনেক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।

জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তৃতার মাধ্যমে নারী সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত নারী সমাবেশে প্রায় চার শতাধিক নারী উপস্থিত ছিল।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *