জহির শাহ্ , বার্তা সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় ফান্দাউক পুরাতন গরুর বাজার মাঠে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী ইয়ার খান ও ফয়েজ আনছারি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
প্রধান বক্তা ছিলেন তৃণমূল ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আজগর পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া।
উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জামাল আহাম্মেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, নাসিরনগর সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিতন ফকির, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল আবদালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এমএ হান্নান বলেন,
“বাংলাদেশের আদালত ইতোমধ্যে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় শুরু করেছে। এখন দেশের মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়বিচার।”
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় এলাকাবাসীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।