ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সতন্ত্র প্রার্থী ওমরাও খানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন।

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য ও নাসিরনগর উপজেলা কমিটির দু’বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমরাও খান। তিনি কুন্ডা ইউনিয়ন পরিষদের একাধারে চারবারের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান এবং ন্যায়বিচারের জন্য উপজেলাজুড়ে সুপরিচিত রাজনৈতিক নেতা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় নাসিরনগর উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাসের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ওমরাও খানের ভাতিজা মাহাবুব হোসেন খান। মাহাবুব নাসিরনগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের তিনবারের সাবেক সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মালেক মিয়া, কুন্ডা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি খলিল মিয়া, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনি খানসহ অসংখ্য নেতাকর্মী। নির্বাচন অফিসের বাইরে উৎসাহী নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র উত্তোলনের পর মাহাবুব হোসেন খান বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জননন্দিত নেতা ওমরাও খান নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। এলাকার ১৩টি ইউনিয়ন, বিশেষ করে ভাটি অঞ্চলের জনগণের অনুরোধে তিনি সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন এবং জনসমর্থনে বিপুল ভোটে জয়ী হবেন।”
উল্লেখ্য, ওমরাও খান নাসিরনগরের প্রবেশদ্বারখ্যাত কুন্ডা ইউনিয়ন পরিষদের চারবারের জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ন্যায়বিচারের মাধ্যমে উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাস জানান, এ পর্যন্ত আসনটিতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *