ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিরক্ষা বাহিনী—আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক। ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন,প্রতি কেন্দ্রে ১৩ জন।

নিজস্ব প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের এক বিশাল ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
​জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অনুষ্ঠিত এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, এনডিসি, পিএসসি।
​অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮০৫টি ভোটকেন্দ্রে মোট ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য নিয়োজিত থাকবেন, যাদের মধ্যে ৩জন সদস্য অস্ত্র বহনের অনুমতি পাবেন।
​ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, “নির্বাচনে অর্পিত দায়িত্ব পালন করা প্রতিটি আনসার সদস্যের ঈমানী দায়িত্ব। সদস্যদের থাকা-খাওয়া নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছে।” স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি আরও জানান, দায়িত্ব পালনকারী কোনো সদস্যকে নগদ টাকা প্রদান করা হবে না; তাদের প্রাপ্য ভাতা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হবে। নির্বাচনের ৮ দিন আগে থেকেই সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস; ১৫ আনসার ব্যাটালিয়ন সুহিলপুরের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামান।
​প্যারেডে জেলার ৯টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষকগনসহ মাঠ পর্যায়ের হাজারো সদস্য অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল এই প্যারেডের মাধ্যমে আসন্ন নির্বাচনে জেলাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *