ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার একদিন পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
সেজিয়ার স্বামী শামাউন রেজা মিঠু সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৯) করেছেন। জিডিতে বলা হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৭টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর শাওন আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ গৃহবধূর শারীরিক বর্ণনা: উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হালকা রঙের থ্রি-পিস।
শামাউন রেজা মিঠু জানিয়েছেন, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সহৃদয়বান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, যদি কেউ শাওনের সন্ধান পান, তবে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া স্ত্রীর সন্ধানদাতার জন্য তিনি বিশেষ পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন।
যোগাযোগের ঠিকানা:
গ্রাম – কালিকচ্ছ, ইউনিয়ন – কালিকচ্ছ, থানা – সরাইল, জেলা – ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: 01775-423581
Please follow and like us:
0
20
20
20
Post Views:133
One thought on “সন্ধান দিলেই পুরস্কারের ঘোষণা, সরাইল থেকে নিখোঁজ গৃহবধূর খোঁজে স্বামীর আবেদন।”
Promote our brand and get paid—enroll in our affiliate program!