এম এ হান্নান নাসিরনগরের প্রথম বিএনপি’র  এমপি, ৮ম ব্যক্তি হিসেবে সংসদে

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে এ এম এম নাসির উদ্দিন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার, শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি সংবিধান রক্ষা, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
শপথ গ্রহণের পর নাসিরনগরের  ৮ ম ব্যক্তি হয়ে  প্রথমবার জাতীয় সংসদে যোগ দিয়ে এম এ হান্নান জানান, নাসিরনগরের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার হবে। অনুষ্ঠানের শেষে তিনি শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
নাসিরনগর আসনের নির্বাচিত সংসদ সদস্যদের ধারাবাহিকতা
এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক – ৫ বার নির্বাচিত (১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪), আওয়ামী লীগ
উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া – ১৯৭৯, স্বতন্ত্র
মো. মোজাম্মেল হক (কাপ্তান মিয়া) – ১৯৮৬, ১৯৮৮, জাতীয় পার্টি; এছাড়া ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন
সৈয়দ মোর্শেদ কামাল – ১৯৯১, জাতীয় পার্টি
এস এম শাফি মাহমুদ – ফেব্রুয়ারি ১৯৯৬, স্বতন্ত্র
বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রাম –মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর কারণে অনুষ্ঠিত উপনির্বাচন ও  ২০১৮ নির্বাচন আওয়ামীলীগ
এস এ কে একরামুজ্জামান (সুখন) – ২০২৪, স্বতন্ত্র
এম এ হান্নান – ২০২৬, বিএনপি
উল্লেখ্য স্বাধীনতার পর নাসিরনগরের ইতিহাসে এটি প্রথমবারের মতো বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে জয়লাভ। বিশেষ করে নাসিরনগরের প্রায় ষাট হাজারের বেশি হিন্দু সম্প্রদায় এবার ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন যে, তারা নির্দিষ্ট কোনো দলের ভোট ব্যাংক হিসেবে আর নেই। দেশের ও এলাকার স্বার্থে তাদের ভোট যে কোনো মুহূর্তে পরিবর্তনযোগ্য। এম এ হান্নানের নিরঙ্কুশ জয়ে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে এম এ হান্নানের বিজয় নাসিরনগরে নতুন নেতৃত্বের অধ্যায় শুরু করেছে। স্থানীয়দের প্রত্যাশা—তিনি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *