ব্রাহ্মণবাড়িয়ায় কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই: এমপি শ্যামল।

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাজার সিন্ডিকেট ও মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাফিয়াগিরি কিংবা সিন্ডিকেটের স্থান হবে না।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কিছুতেই মেনে নেওয়া হবে না।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই। যারা রমজান মাসে বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে নিজেদের পকেট ভারি করার স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে একটি শান্তির ব্রাহ্মণবাড়িয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *