আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

আখাউড়া রেলওয়ে স্টেশন-এ অসুস্থ হয়ে মোঃ মুন্নাফ (আনুমানিক বয়স ৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল গেটের নিচের অংশে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মালিকান্দা গ্রামের আব্দুল মুজিদ মোল্লার ছেলে মোঃ মুন্নাফ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এস. এম. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত জটিলতা ও শীতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে মুন্নাফ দীর্ঘদিন ভাসমান অবস্থায় জীবনযাপন করছিলেন। এখন পর্যন্ত তার কোনো নিকট আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

ওসি জানান, পরিবারের কেউ যোগাযোগ না করলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *