আখাউড়া রেলস্টেশনে মাটি পাগলা নামের ভবঘুরে বৃদ্ধের মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে অসুস্থ হয়ে অজ্ঞাতনামা (আনুমানিক বয়স ৭৫) মাটি পাগলা নামের এক ভবঘুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলস্টেশনের উত্তর পাশের আউটার ওয়াশফিড এলাকায় (রেলওয়ে কিমি নং ২০১/৩-৫ এর মধ্যবর্তী স্থানে) তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই-বাছাই করলেও এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, মৃত বৃদ্ধকে অনেকে “মাটি পাগলা” নামে চিনতেন। তবে তার কোনো স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে ভবঘুরে হিসেবে ভাসমান জীবনযাপন করতেন। এখন পর্যন্ত তার কোনো নিকট আত্মীয়-স্বজনের সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পরিবারের কেউ যোগাযোগ না করলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-কে অবহিত করা হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *