সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজ্জম গ্রেফতার,পালাতে গিয়ে লেগেছে ৪ সেলাই।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আলী আজ্জম নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে।

জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলিয়ে পড়ে গিয়ে তিনি দুই হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে ডিবি পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সদর মডেল থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুমিনুল ইসলাম জানান,
আলী আজ্জমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেয়াল টপকে পালাতে গিয়ে তিনি আঘাত প্রাপ্ত হন। তার হাতে ৪টি সেলাই দিতে হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *