ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে সৌদি প্রবাসীর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতে মো. আব্দুর রহমান (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই এলাকার ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান কয়েকদিন আগে স্থায়ীভাবে সৌদি আরব থেকে দেশে ফেরেন। সোমবার রাতে তিনি নিজ বাড়ির পুকুরপাড়ে অবস্থান করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজন ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *