ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি: খুচরা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির দায়ে একটি খুচরা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২টায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোকর্ণঘাট এলাকার ‘রাফি ইলেকট্রনিক্স’ নামক একটি প্রতিষ্ঠানে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১৯৪০ টাকার পরিবর্তে ২০০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে অধিদপ্তরের এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *