গুপ্ত শিবির সন্ত্রাসের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিনিধি 

চট্টগ্রাম সিটি কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ‘গুপ্ত শিবির সন্ত্রাস’ ও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের কুমারশীল মোড় থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা ও বিভিন্ন শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষাঙ্গনে কথিত গুপ্ত রাজনীতি বন্ধেরও আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, সদস্য ইমাম সোন, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিশন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালমান ইসলাম, সদর উপজেলা ছাত্রদল নেতা আজিজুল খন্দকার আজিজ, পৌর ছাত্রদল নেতা রিফাত, সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসবি রাব্বি পাঠান, জেলা ছাত্রদল নেতা রাহুল, সাজন ও মোবাশির খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *