মোঃ সোবেল মিয়া, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নেতা
সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাওহীদি জনতার মধ্যে তীব্র ক্ষোভ।
সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাওহীদি জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাওলানা মামুনুল হককে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে তার অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
৬ ই মে, ২০২৬ স্বেচ্ছাসেবক দল নেতা সোহানের দাবি তার ফেসবুক আইডিটি গতকাল রাতে হ্যাক করা হয়েছে,বলে যানান। তিনি নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের কৃতি সন্তান
এতপর বিকেল ৫:০০ দিকে তিনি অবগত করেন ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে, তিনি যানান গতকাল রাতে আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক করা হয়। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার ওয়াল থেকে একটি অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে, যা দেখে আমি নিজেও বিব্রত ও বিস্মিত হয়েছি।
কে বা কারা এই কাজটি করেছে, তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে ধারণা করছি, এটি আমার রাজনৈতিক প্রতিপক্ষের কোনো ষড়যন্ত্র হতে পারে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে, দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমাপ্রার্থী, যারা এই পোস্টটি দেখে কষ্ট পেয়েছেন।
আপনাদের কাছে অনুরোধ, বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হিসেবে বিবেচনা করবেন। আমি ইতোমধ্যে আইডির নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আইনগতভাবে বিষয়টি নিয়ে কাজ করছি