শেখ জুনায়েদ,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা।
শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা শামীম মোল্লা বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে হিংসা-বিদ্বেষ, অহংকার ও ভেদাভেদ ভুলে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। আসুন, আমরা আমাদের কোরবানির আনন্দের অংশীদার করি সমাজের অসহায় ও দুস্থ মানুষদেরও।
বার্তা শেষে জনাব শামীম মোল্লা দেশ ও বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
“সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক!”
— শামীম মোল্লা, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।